ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ ছেড়ে কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চান এই নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে রাজনীতি ছেড়ে বাকি জীবন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চান বলে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ গোলাম রব্বানী নামে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেতা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি।

গোলাম রব্বানী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়ার বাসিন্দা। তিনি আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।

জানা গেছে, আশির দশক থেকে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতির সঙ্গে জড়িত হন গোলাম রব্বানী। পরে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ৩ বারের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, সর্বশেষ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।

আরও পড়ুন

পদত্যাগের বিষয়টি নিয়ে মোহাম্মদ গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় কাবাঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেব। কারণ, রাজনীতি আমার জন্য না। এতদিন পদত্যাগ না করতে পারলেও আজ করলাম। আমি আওয়ামী লীগের আমলেও অআনুষ্ঠানিকভাবে রাজনীতিক কর্মকাণ্ড থেকে বিদায় নিয়েছি।

তিনি বলেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। এতদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারিনি। এখন সুযোগ হয়েছে। তাই রাজনীতি থেকে বিদায় নিলাম। বাকি জীবন আমি কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না। আমি যা করেছি, সজ্ঞানে করেছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার চালু করার সময় হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও চালকরা।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আরও পড়ুন
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
বাগেরহাটে বিএনপির উপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের দলবদ্ধ হামলা
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
জামালপুরে সোনা ব্যবসায়ী অমৃত দাশকে হত্যা