ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিল। ছবি: সংগৃহীত

জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এ সময় বিএনপির নেতা কর্মীদের ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিলকারীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১ টার দিকে জামালপুর পৌর শহরের ফিসারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে (২৭ নভেম্বর) জামালপুর পৌর নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের বাইপাস এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ফিসারি মোড় এলাকা দিকে আসতে থাকে। সেই সময় স্থানীয় বিএনপি লোকজন মিছিলটি দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। পরে মিছিলকারীরা মশাল ফেলে সেখান থেকে পালিয়ে যায়।

একই সময় জামালপুর পৌর শহরের কম্পোপুর মোড় থেকে সরাসরি আশেক মাহমুদ কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি চন্দ্র এলাকার দিকে গিয়ে শেষ হয়। এ সময় তাদের ‘এম কলেজ ছাত্রলীগ নেতা, মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মিছিল হয়েছে শুনেছি। পুলিশ এ বিষয়ে কাজ করছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে।
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী উপজেলার বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার
কেরোসিন ঢেলে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে এ ঘটনা ঘটে।
কেরোসিন ঢেলে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
আরও পড়ুন
জামালপুরে সোনা ব্যবসায়ী অমৃত দাশকে হত্যা
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
রাতে অবৈধভাবে আসা গরু ‘বৈধ’ হয় দিনে