ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলার আসামি দিলেন গুণীজন সংবর্ধনা পদক, সমালোচনার ঝড়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামির প্রকাশ্য উপস্থিতি এবং পদক তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পৌর শহরে স্থানীয় সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ যুব ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পরে ওই আসামি নিজেই পদক গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই রাতে গৌরীপুর শহরের সতিষা এলাকায় নিজ বাড়ি থেকে স্থানীয় মানিক মিয়া (৪০)-কে একদল দুর্বৃত্ত ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় স্থানীয় মো. আহম্মদ আলীর ছেলে আল ইমরান খান (৩২)সহ আটজনের নাম উল্লেখ করা হয়। মামলায় আল ইমরানকে তিন নম্বর আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন বলে জানা গেছে। জামিনে থাকা অবস্থায়ই বৃহস্পতিবার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আল ইমরানের উপস্থিতি এবং পদক বিতরণে অংশ নেওয়ার ঘটনা ঘটে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ জনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম শহীদ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমীন মণ্ডল বলেন, আল ইমরান খান যে আমাদের অনুষ্ঠানে আসবে, তা আমাদের জানা ছিল না। অনুষ্ঠানের মাঝখানে সে হঠাৎ প্রবেশ করায় পরিস্থিতির কারণে তাকে বের করে দেওয়া সম্ভব হয়নি। একটি ভালো অনুষ্ঠানে একজন হত্যা মামলার আসামির এমন উপস্থিতি আমাদের চরমভাবে বিব্রত করেছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুল ইসলাম শহীদ বলেন, আমি গুণীজনের তালিকায় ছিলাম। আমাকে যখন পদকের জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়, তখন আল ইমরানসহ আরও পাঁচজন আমার হাতে পদক তুলে দেয়। আমি যদি আগে জানতাম সে একজন হত্যা মামলার আসামি, তাহলে কখনোই তার হাত থেকে পদক গ্রহণ করতাম না।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, কী বলেন? আমার তো এ বিষয়ে কিছুই জানা নেই। তা ছাড়া আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিও না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজখবর নিয়ে দেখছি।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে হত্যা মামলার আসামির এমন প্রকাশ্য উপস্থিতিতে নিহত মানিক মিয়ার পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। নিহতের ভাই রুহুল আমীন মণ্ডল বলেন, কী বলব ভাই, এখন কিছু বলতে গেলেই আরো বিপদ। আর বিপদ আনতে চাই না।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর