ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, ৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১০:১০ এএম
ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের হলতা বাজারসংলগ্ন একটি সেতুতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝের অংশ ধসে পড়েছে। এতে অন্তত পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চরাদী ইউনিয়নের হলতা বাজার সংলগ্ন হলতা খালের ওপর নির্মিত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীপথে বালু বহনকারী নিজাম ডাকুয়ার একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝখানের লোহার পিলারে আঘাত করে। এতে পিলার বেঁকে যায় এবং সেতুর মাঝের অংশের কংক্রিটের স্ল্যাব (স্লিপার) ধসে খালের দিকে নেমে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে সব ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানের অংশ নিচে ধসে পড়ায় চরাদী, হলতা, সন্তোষদী, মকিমাবাদ ও দক্ষিণ চরাদীসহ অন্তত পাঁচটি গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই সেতু ব্যবহার করে চরাদী বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন তাদের দীর্ঘ বিকল্প পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় দুটোই বেড়ে গেছে।

চরাদী গ্রামের বাসিন্দা কালাম হাওলাদার বলেন, এই সেতুটি আমাদের এলাকার মানুষের জীবনরেখা ছিল। বাল্কহেডের বেপরোয়া চলাচলের কারণেই আজ এমন দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সেতুটি মেরামত না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

হলতা বাজারের ব্যবসায়ীরা জানান, সেতু ধসে পড়ার পর বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। তারা দ্রুত সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানান।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত না করলে কয়েকটি গ্রামের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, বাল্কহেডের ধাক্কায় সেতুর লোহার পিলার বেঁকে গিয়ে কংক্রিটের স্ল্যাব নিচে নেমে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেতুটি মেরামত অথবা পুনর্নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ ও পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা ও ৬০টি খৈয়া গোখরা। এছাড়া সাতটি দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মুড়ির প্যাকেট খুলতেই বিস্ফোরণ, জামায়াত নেতা আহত
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে মঙ্গলবারও (৩ নভেম্বর) স্বাভাবিক হয়নি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম।
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, একাধিক কারখানায় ছুটি ঘোষণা
আরও পড়ুন
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায়
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
পদ্মায় নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার