ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুষ্টুমি করায় শিক্ষার্থীকে মারধর, থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:৫১ এএম
ছবি : সংগৃহীত

খুলনার রূপসার দারুস সালাম জামে মসজিদের হেফজখানার এক শিক্ষার্থীকে মারধর করায় শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) শিক্ষার্থীর আব্দুল্লাহর বাবা এ অভিযোগ দায়ের করেন।

গত বুধবার (৫ জুলাই) বিকেলে মসজিদের হেফজখানায় রেখে আব্দুল্লাহকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগটি অস্বীকার করে শিক্ষক মো. মিজানুর রহমান দাবি করেন তাকে শাসন করা হয়েছে।

অভিযোগে শিক্ষার্থীর বাবা মো. ইসরাইল হোসেন দাবি করেন, রূপসা উপজেলার বাগমার গ্রামের গরুর হাটসংলগ্ন দারুস সালাম জামে মসজিদের হেফজখানায় আব্দুল্লাহ লেখাপাড়া করে। মাদরাসার শিক্ষক মো. মিজানুর রহমান মাঝেমধ্যেই সামান্য বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের মারধর করে থাকেন। গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তার ছেলেকে মারধর করা হয়। পরবর্তী সময় ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

মাদরাসার অভিযুক্ত ওই শিক্ষক মিজানুর রহমান বলেন, আব্দুল্লাহ প্রায়ই দুষ্টুমি করে। পড়া লেখা ঠিকমতো করে না। গত সপ্তাহে পাঁচ দিন ক্লাস করেনি। বুধবার দুপুরে ক্লাসে এসেও দুষ্টুমি করে। আমি তাকে পাশে বসিয়ে কোরআন পড়তে বলি। কিন্তু না পড়ে চুইংগাম চিবাচ্ছিল।

মিজানুর রহমান বলেন, কথা না শোনায় তাকে দুইটা থাপ্পড় মারি। আসরের পর অন্য শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে খেলাধুলাও করেছিল। মাগরিবের পর থেকে তাকে আর মাদরাসায় পাওয়া যায়নি। এশার নামাজের সময় আব্দুল্লাহর বাবা ফোন করে আমাকে গালমন্দ করে বলেন, আমার ছেলের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মীর বলেন, হেফজখানায় মারধরের বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়