ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিদ্যালয়ের প্রবেশপথের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থী ও স্থানীয়রা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন : ছবি আরটিভি

নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশমুখে সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, নড়াইল-যশোর প্রধান সড়ক থেকে নামলেই মাত্র এই রাস্তাটি ধরে বিদ্যালয়ে আসতে হয়। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না থাকায় বর্ষা এলেই রাস্তাটি কাদাপানির ডোবায় পরিণত হয়। ইউনিফর্ম ও জুতো নষ্ট হওয়া এখন এখানকার শিক্ষার্থীদের নিত্যদিনের ঘটনা। সামান্য অসাবধানতায় পিছলে পড়ে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পোশাক কাদা লেগে নষ্ট হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীকে মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নড়াইল-যশোর মহাসড়ক থেকে নেমে এই সংযোগ সড়কটি বর্ষাকালে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। প্রতিদিন আমাদের প্রায় ৫০০ শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক-কর্মচারীকে চরম ঝুঁকি ও ভোগান্তি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। কাদাপানির ভয়ে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে চাচ্ছেন না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অতি দ্রুত যেন সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি মো. তারিকুজ্জামান লিটু সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামের কোমলমতি ছেলেমেয়েরা শিক্ষা নিতে এসে যদি প্রায় কাদায় হোঁচট খেয়ে পড়ে। প্রশাসনের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত রয়েছে। জনস্বার্থে ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারের জন্য আমরা নড়াইল সদর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীই নন, প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো রোগী বা বয়স্ক মানুষকে নিয়ে এই পথ দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ছোট কোনো যানবাহনও বিদ্যালয়ে ঢুকতে পারে না।
শিক্ষার্থী ও স্থানীয়রা বিভিন্ন সময় সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। দ্রুত সময়ের মধ্যে এই সংযোগ সড়কটি চলাচলের উপযোগী করা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার কথা জানান তারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আমার বাবা ভালো বাবা’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ বলতে বলতে কেঁদে ফেলছে বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। 
‘আমার বাবা ভালো বাবা’
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
কুমিল্লার ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন কিশোরের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। 
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
অন্য দেশে চলে যেতে চেয়েছিল বিটিএস–ভক্ত তিন কিশোরী, যেভাবে উদ্ধার
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডদল ‘বিটিএস’-এর প্রতি অন্ধ আকর্ষণ এবং টিকটকের নেশায় ঘর ছেড়েছিল পাবনার তিন কিশোরী। সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর বুদ্ধিমত্তায় কুড়িগ্রাম থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া তিন কিশোরীর মধ্যে একজন অষ্টম শ্রেণিতে এবং অপর দুজন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং টিকটকে আসক্ত।  পুলিশ জানায়, টিকটক দেখতে দেখতেই তাদের অন্য দেশে চলে যাওয়ার অবাস্তব ইচ্ছা জাগে। সম্প্রতি তাদের একজনের সঙ্গে পরিবারের মনোমালিন্য হলে তিন বন্ধু মিলে দেশ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর বাসযোগে নাটোর ও রংপুর হয়ে কুড়িগ্রামে গিয়ে পৌঁছায়। তাদের লক্ষ্য ছিল সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করা। কুড়িগ্রামে পৌঁছানোর পর পথ হারিয়ে ফেলে কিশোরীরা। সন্ধ্যার দিকে কুড়িগ্রাম বাস টার্মিনালে পৌঁছে তারা রাত কাটানোর জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে থাকে। একপর্যায়ে তারা একটি অপরিচিত মহল্লায় ঢুকে পড়ে। সেখানে তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী। বুদ্ধিমত্তা খাটিয়ে ওই নারী তাদের নিজের বাড়িতে নিয়ে যান এবং তার স্বামী কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহম্মেদকে বিষয়টি অবহিত করেন। এসআই তাজউদ্দিন দ্রুত বাড়িতে এসে কৌশলে কিশোরীদের কাছ থেকে তাদের প্রকৃত ঠিকানা জেনে নেন। এরপর তিনি পাবনা সদর থানা ও নিখোঁজ কিশোরীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পাবনা সদর থানা–পুলিশের একটি দল কুড়িগ্রামে গিয়ে তাদের উদ্ধার করে আনে। কিশোরীরা বাড়ি না ফেরায় শুরুতেই পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাবনা সদর থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ শুরু করে কুড়িগ্রাম পুলিশের সহযোগিতায় তাদের সন্ধান লাভ করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কুড়িগ্রাম পুলিশের সহায়তায় তিন কিশোরীকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীর বাবা–মা তীব্র বিব্রত প্রকাশ করেন। তার বাবা বলেন, ‘ওরা তো ছোট মানুষ, ভুল করেছে। বাচ্চাদের সুস্থভাবে ফিরে পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় শুকরিয়া।’ আরটিভি/এসএস
অন্য দেশে চলে যেতে চেয়েছিল বিটিএস–ভক্ত তিন কিশোরী, যেভাবে উদ্ধার
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩২ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান তহবিল থেকে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন।
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গর্তে হাত দিয়ে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
আরও পড়ুন
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ
সাপের ছোবলে আইসিইউতে রাবি শিক্ষার্থী