ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মাদ্রাসা ও মানবিক বিভাগে পড়েও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী জাহিদ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
জাহিদ হাছান। ছবি: আরটিভি

মাদ্রাসায় দাখিল ও আলিম সম্পন্ন করার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি হন জাহিদ হাছান। মানবিক ও ধর্মতত্ত্ব অনুষদের হওয়ায় বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রতি আগ্রহ থাকলেও উপযুক্ত কাজ করার সুযোগ পাননি তিনি। জাহিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তবে গবেষণার আগ্রহ ও উচ্চশিক্ষার লক্ষ্য থেকে সরে দাঁড়াননি তিনি। দীর্ঘ প্রস্তুতি, শিক্ষকদের সহযোগিতা ও নিজের প্রচেষ্টায় জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ডে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির ‘রিলিজন, এথিক্স অ্যান্ড পলিটিক্স’ বিষয়ে পড়াশোনা করবেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। সেখানে পড়াশোনার জন্য কোনো টিউশন ফি দিতে হবে না তাকে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য প্রায় ২৮ মাস আগে আবেদন করেছিলেন। আবেদনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি গবেষণা প্রস্তাব ও ভর্তি-প্রবন্ধ জমা দিয়েছেন। আইইএলটিএস (IELTS) পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা ও সুপারিশপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন জাহিদ।

জাহিদ হাছানের ভাষ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার মতো পর্যাপ্ত সুযোগ না পেলেও গবেষণার প্রতি তাঁর আগ্রহ ছিল। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় গবেষণা প্রস্তাব জমা দিতে হয়েছে। সেখানে ভবিষ্যতে কোন বিষয়ে গবেষণা করতে চান, তার সারসংক্ষেপ তুলে ধরেছেন তিনি। কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রবন্ধও জমা দিয়েছেন।

জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। তবে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হয়। জাহিদ জানান, জার্মানিতে এক বছরের থাকা-খাওয়ার খরচের সক্ষমতা দেখাতে তাকে ১২ হাজার ইউরো জামানত হিসেবে জমা দিতে হয়েছে। এই অর্থ থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা তার জীবনযাত্রার ব্যয় মেটাতে দেওয়া হবে। তিনি ইতোমধ্যে অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

নিজের অর্জন সম্পর্কে জাহিদ হাছান বলেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক আগে থেকেই এখানে পড়ার স্বপ্ন ছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় ২৮ মাস আগে ভর্তির জন্য আবেদন করেছিলাম। শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন। তাদের রেকমেন্ডেশন লেটার আমাকে সহায়তা করেছে।

জাহিদ মনে করেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় ভালো করতে পারেন না, এ ধারণা সঠিক নয়। তার মতে, বিভিন্ন ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীরা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে অনেক শিক্ষার্থী দেশীয় সরকারি চাকরির প্রস্তুতিতে বেশি মনোযোগী হওয়ায় গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন না। কেউ কেউ আবার নিজেকে এসব ক্ষেত্রে অযোগ্য মনে করেন।

জাহিদের শিক্ষাজীবনের শুরু উত্তর আকাখাজানা দাখিল মাদ্রাসায়। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৬৫ অর্জন করেন তিনি। পরে বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২০১৯ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৯৩ পান। পরবর্তী সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।

নিজের এই অর্জনের পেছনে পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাহিদ। তিনি জানান, পরিবারের উৎসাহ, মা-বাবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। পাশাপাশি শিক্ষকদের পরামর্শ ও উৎসাহ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জুগিয়েছে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদ বলেন, বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আইইএলটিএস কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়া প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য শিক্ষকদের সহায়তা নিতে হবে।

তিনি আরও মনে করেন, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জন করা জরুরি, বিশেষ করে ইংরেজিতে। একই সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে জানতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাহিদ হাছান জানান, তিনি একজন একাডেমিশিয়ান হিসেবে ক্যারিয়ার গড়তে চান। শিক্ষকতা ও গবেষণার মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবির হল ডাইনিংয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারের মান নিয়ে ক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবার তৈরি ও পরিবেশনে স্বাস্থ্যবিধি উপেক্ষার চিত্র দেখা গেছে।
ইবির হল ডাইনিংয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারের মান নিয়ে ক্ষোভ
ধর্ষণে নারীরও দায় আছে মন্তব্যে আটকে ছিল শপথ, শপথ নিয়েই পদত্যাগ আকাশ দাশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়ে একই দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ।
ধর্ষণে নারীরও দায় আছে মন্তব্যে আটকে ছিল শপথ, শপথ নিয়েই পদত্যাগ আকাশ দাশের
আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় যুগল ধরা
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগত তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। 
আবাসিক হোটেলে যাওয়ার আগেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় যুগল ধরা
আজ ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’, যে রক্তের বিনিময়ে এসেছিল শিক্ষার অধিকার
আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস।
আজ ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’, যে রক্তের বিনিময়ে এসেছিল শিক্ষার অধিকার
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যেই মাত্র ছয়জন সদস্যকে নিয়ে অনলাইনে সিন্ডিকেট সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। 
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
আরও পড়ুন
ইবির হল ডাইনিংয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা, খাবারের মান নিয়ে ক্ষোভ
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের