ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিষমুক্ত বেগুন চাষে সফল শিক্ষক হান্নান হোসেন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
শিক্ষক হান্নান হোসেন। ছবি: আরটিভি

শিক্ষকতার পাশাপাশি বিষমুক্ত ও সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন ঢাকার ধামরাইয়ের হান্নান হোসেন। উপজেলার সানোড়া ইউনিয়নের এই প্রগতিশীল কৃষক ক্লাস্টার ডেমোনেস্ট্রেশনের (gap) এর আওতায় মালচিং পদ্ধতিতে উন্নত জাতের 'ফিল্ড লিভার' বেগুন চাষ করেছেন।

ক্ষতিকর রাসায়নিক কীটনাশক বর্জন করে আধুনিক সেক্স ফেরোমন ও ইয়েলো ট্র্যাপ ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছেন তিনি। বাজারে বিষমুক্ত এই বেগুনের ব্যাপক চাহিদা থাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকা পাইকারি দরে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, চকচকে প্লাস্টিক মালচিং পেপারে ঢাকা সারি সারি বেগুনের ক্ষেত। তবে এই ক্ষেতের বিশেষত্ব হলো, এখানে নেই কোনো ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার। পোকা দমনের জন্য পুরো ক্ষেত জুড়ে বসানো হয়েছে পরিবেশবান্ধব সেক্স ফেরোমন ও হলুদ রঙের ইয়েলো ট্র্যাপ।

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের চোখ জুড়ানো নিরাপদ সবজি ক্ষেত তৈরি করেছেন স্থানীয় আব্বাস উদ্দিন স্কুলের গণিত শিক্ষক হান্নান হোসেন। কৃষি পরিবারের সন্তান হান্নান ছোটবেলা থেকেই বাবার সাথে মাঠে গিয়ে ফসলের মায়ায় পড়েন। সেই সুপ্ত আগ্রহ থেকেই শিক্ষকতার মহান পেশা সামলানোর পাশাপাশি তিনি নামেন আধুনিক ও নিরাপদ কৃষিতে।

তিন বিঘা জমিতে তিনি এবার সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন। এতে জমি প্রস্তুত, মালচিং পেপার, বীজ ও ট্র্যাপ বাবদ তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। কীটনাশকমুক্ত ও নিরাপদ হওয়ায় বাজারে এই বেগুনের চাহিদা আকাশচুম্বী। বর্তমানে মাঠ থেকেই প্রতি কেজি বেগুন ১১০ টাকা পাইকারি মূল্যে বিক্রি করছেন তিনি। চলতি মৌসুমে এই ক্ষেত থেকে অন্তত ৪ লাখ টাকার বেগুন বিক্রির লক্ষ্যমাত্রা তার।

আরও পড়ুন

পরিবেশবান্ধব ও লাভজনক এই আধুনিক পদ্ধতিতে বেগুন চাষে হান্নান হোসেনকে সার্বক্ষণিক কারিগরি ও মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। তিনি নিজে সফল হওয়ার পাশাপাশি তার মাঠে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেকের। তার এই চোখ ধাঁধানো সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন কীটনাশকমুক্ত সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন।

স্থানীয়রা জানান, তার মাঠে এখন প্রতিনিয়ত ৫/৬ জন মানুষ কাজ করেন। তিনি নিজে সফলতার পাশাপাশি কয়েকজন মানুষের কাজের ব্যবস্থা করেছেন। গণিতের শিক্ষক হিসেবেও এলাকায় তার বেশ নাম ডাক।

ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান জানান, হান্নান আধুনিক কৃষির রোল মডেল। তার মত যুবকেরা এ পেশায় আসাতে ধামরাইয়ের কৃষির উৎপাদন বেড়েছে। কৃষি আধুনিকায়ন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি মাঠের ফসলে হান্নান হোসেনের এই সবুজ বিপ্লব প্রমাণ করে—সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি আর মেধা কাজে লাগালে কৃষিতেও শতভাগ সফল হওয়া সম্ভব।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ
কক্সবাজারের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে কুলসুমা আক্তার (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের সঙ্গে হোটেলে ওঠা এক যুবক পলাতক রয়েছেন।
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জামায়াতের নীতি আদর্শ বিচ্যুতির দায়ে চট্টগ্রামের মিরসরাই পৌরসভা জামায়াতের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার 
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের
পাবনার ঈশ্বরদীতে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটরসাইকেলের চালক এবং আরেক আরোহী আহত হয়েছেন।
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের