ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পলিথিনের নিচে মানবেতর জীবন, অসহায় দম্পতির পাশে ইউএনও

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। ছবি: আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালীর এক অসহায় দম্পতির খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এ সময় তিনি খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন এবং ভবিষ্যতে সরকারি সহায়তার আশ্বাস দেন।

জানা গেছে, উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের আমলিবাড়িয়া গ্রামের বাসিন্দা মোসলেম রাড়ি ও তার স্ত্রী রওশনারা বেগম দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। দুজনই নানা রোগে ভুগছেন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে সামান্য জায়গার ওপর কোনো রকমে তৈরি করা একটি জরাজীর্ণ ঘরেই বসবাস করছেন তারা।

সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। অনেক সময় পলিথিন মাথায় দিয়ে রাত কাটাতে হয় এই দম্পতিকে। বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও মো. নাজমুল হাসান নিজেই ওই দম্পতির বাড়িতে যান। সেখানে তিনি তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। একই সঙ্গে নিয়ম অনুযায়ী সরকারি বিভিন্ন সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ সময় এলাকাবাসী ইউএনওর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ওই দম্পতির জন্য আরও কী করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার তুলনায় প্রায় চারগুণ বন্দি থাকায় বেড়েছে অতিরিক্ত চাপ। কারাগারের মালামাল রাখার স্থানসহ কারাগারের ঘরগুলোর বাইরের বারান্দায়ও বন্দিদের রাখা হচ্ছে। এতেও সমস্যার সমাধান মিলছে না।
ধারণ ক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি ঝিনাইদহ কারাগারে
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মনজুর হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা, স্বামী আটক 
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল হওয়ার পর পলাতক যুবক
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক