ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম
প্রতীকী ছবি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রথমবার যাত্রা শুরু করবে।

ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ায় গোপালগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি এ রেল যোগাযোগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আনবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে প্রথম যাত্রা শুরু করবে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। পরে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।

প্রায় ৭০০ আসনবিশিষ্ট এ ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সড়কপথের তুলনায় কম ভাড়ায় যাতায়াতের সুযোগ থাকায় ট্রেনটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, বাসে ঢাকা যেতে যেখানে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয়, সেখানে ট্রেনে মাত্র ১৪৫ টাকায় রাজধানীতে যাওয়া যাবে। শুধু গোপালগঞ্জ নয়, পাশের জেলা পিরোজপুর ও বাগেরহাটের বাসিন্দারাও এ রেল যোগাযোগের সুফল পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গোপালগঞ্জের ইসলামপাড়ার বাসিন্দা ওসিকুর রহমান বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য এটি একটি বড় পাওয়া। বাসে অন্তত ৫০০ টাকা লাগে, সেখানে মাত্র ১৪৫ টাকা খরচে সরাসরি ঢাকায় যাওয়া যাবে। এ ছাড়া শাকসবজি পরিবহনের জন্য বগি থাকলে বিকেলে ফসল কেটে সহজেই কৃষকরা রাতে ঢাকার আড়তে পাঠাতে পারবেন।

কাশিয়ানীর বাসিন্দা জুয়েল হাসান বলেন, এমপি মহোদয়ের প্রচেষ্টায় ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটি চালু হচ্ছে। বাসে ৫০০ থেকে ৮০০ টাকা খরচের পাশাপাশি দুর্ঘটনার একটা ভয় থাকে। ট্রেনে যেমন খরচ কম, তেমনি যাতায়াতও অনেক নিরাপদ ও আরামদায়ক হবে।

আরও পড়ুন

তবে ট্রেনের সময়সূচি নিয়ে কিছুটা পুনর্বিবেচনার দাবি জানিয়ে স্থানীয় আরিফুজ্জামান রিপন বলেন, ট্রেন চালু হওয়া আনন্দের বিষয় হলেও সময়সূচিটা আরেকটু ভেবে দেখা দরকার ছিল। সকালের দিকে ট্রেন দিলে মানুষ দিনে দিনে ঢাকায় গিয়ে কাজ বা অফিস শেষ করে আবার গোপালগঞ্জে ফিরে আসতে পারতো।

গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বাসসকে বলেন, ঢাকা-গোপালগঞ্জ রুটে এক জোড়া ট্রেন চালানো গোপালগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন ছিল। গোপালগঞ্জ-২ আসনের এমপি কে. এম. বাবর মহোদয়ের আপ্রাণ প্রচেষ্টায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে। প্রায় ৭০০ আসনের এই কমিউটার ট্রেনে মাত্র ১৪৫ টাকায় ঢাকা যাতায়াত করা যাবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ একটি কৃষিপ্রধান অঞ্চল। ভবিষ্যতে রেল কর্তৃপক্ষের মাধ্যমে অতিরিক্ত লাগেজ বগি যুক্ত করা সম্ভব হলে যাত্রীদের পাশাপাশি স্থানীয় কৃষকরাও স্বল্পমূল্যে শাকসবজি ও উৎপাদিত পণ্য ঢাকায় পাঠাতে পারবেন।

গোপালগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রত্না বৈদ্য বাসসকে বলেন, রাজশাহী রুটের ট্রেন চালু থাকলেও ঢাকার সঙ্গে সরাসরি কোনো ট্রেন ছিল না। সোমবার (১০ আগস্ট) থেকে সার্ভিসটি চালু হলে যাতায়াতের ভোগান্তি কমবে। প্রচুর যাত্রী হওয়ায় সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে দুই ট্রেন