ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভোট চোরকে এমপি হিসেবে মানতে পারব না: বিএনপি নেতা

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
হাবিবুর রহমান হাবিব : ছবি আরটিভি

পাবনা-৪ আসনের সংসদ সদস‍্য ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলকে উদ্দেশ‍্য করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস‍্য ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘ভোট চোরকে আমি এমপি হিসেবে মানতে পারব না’। এই ভোট চোর এমপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে নিজের অর্জন বা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বলে অপপ্রচার চালায়।

তিনি বলেন, সরকার সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০০ শয‍্যায় উন্নীত করার উদ‍্যোগ গ্রহণ করেছে। কিন্তু পাবনা-৪ আসনের তথাকথিত এমপি এটা তার নিজের নির্বাচনী ওয়াদা বলে চালানোর অপচেষ্টা করছে।

শনিবার (৮ আগষ্ট) রাতে পাবনার ঈশ্বরদীর জয়নগরে স্বপ্নদ্বীপ রিসোর্টে আয়োজিত খায়রুল গ্রুপ প্রিমিয়ার লীগ সিজন-২ এর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য হাবিবুর রহমান হাবিব এসব কথা বলেন।

হাবিব আরও বলেন, সরকার দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে শিল্পকলা একাডেমি স্থাপন করবে। সেই ধারাবাহিকতায় ঈশ্বরদীতেও একটি শিল্পকলা একাডেমি এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদর সঙ্গে আমার আলোচনা হয়েছে। ওই ভোট চোর যেন আবার এসব উন্নয়ন কর্মকাণ্ডকেও নিজের অর্জন বলে চালিয়ে না দেয়।

আরও পড়ুন

বিএনপি নেতা হাবিব বলেন, আজকে ঘরে ঘরে মাদক। খেলাধুলার মধ‍্য দিয়ে বেড়ে উঠলে মাদকের আগ্রাসন থেকে মুক্তি পাওয়া যেত। বর্তমান সরকার খেলাধুলার পরিবেশ আবারও সৃষ্টি করছেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানামুখি উদ‍্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা সন্তানদের যদি খেলার মাঠে নিয়ে আসতে পারি তবে মাদকের ছোবল থেকে বাঁচাতে পারব। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন প্রত‍্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করে দিবেন।

খায়রুল গ্রুপের চেয়ারম্যান খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস‍্য সচিব আজমল হোসেন সুজন, সাংবাদিক সেলিম সরদার, শহিদুল হাসান ববি সরদার, আবুল হাশেম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল ওমর সুমার খান প্রমুখ।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলকে পুরষ্কার হিসেবে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। খেলা পরিচালনা করেন খায়রুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনেম তাজওয়ার অহিন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
আরও পড়ুন
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল সাতক্ষীরা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক
যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ
গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি