ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আরটিভি

প্রথমবার বরিশাল সফরে গিয়ে সেখানকার নদী, গ্রাম-বাংলার অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে নগরের কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

ক্রিস্টেনসেন বলেন, বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এখানে এটিই আমার প্রথম সফর। ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেছি। স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হতে পেরেও আনন্দ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা এক থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থমকে যাবে না।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের বরিশালে নিয়ে আসা হবে। এসব আয়োজনের মাধ্যমে বরিশালের উন্নয়নের দাবিগুলো তুলে ধরে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে আসবেন বলে আশা করা যায়। তাই বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

এর আগে সকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে বেলা সাড়ে ১১টার দিকে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

বরিশালে আসার আগে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌকায় করে ভাসমান বাজার পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন ও ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নেন তিনি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
স্বামী-শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে পারলেন না মেধাবী ছাত্রী ঝুমুর
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের