
উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) এসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এবং সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিভাগটির আওতাধীন ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরটিভি/এসকে



