ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় পাসের হারে ছেলেদের হারিয়ে এগিয়ে মেয়েরা

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের ছাড়িয়ে গেছে বগুড়ার মেয়েরা। একই সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে বগুড়া।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফল অনুযায়ী, বগুড়ায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন।

মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ১৮ শতাংশ এবং ছেলেদের ৬৭ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ১০ দশমিক ৪১ শতাংশ এগিয়ে।

আরও পড়ুন

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। এবার বগুড়া রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে। আগামীতে দেশসেরা হওয়ার লক্ষ্য রয়েছে।

এদিকে, বগুড়ায় ৯টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। প্রতিষ্ঠানগুলো হলো, কামারচট্ট বাঠাতন নেছা আলিম মাদ্রাসা, বালা বত্রিশ দাখিল মাদ্রাসা, ধাড়িয়া গাংগইট দাখিল মাদ্রাসা, দুদাহার রহমানিয়া দাখিল মাদ্রাসা, কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসা, মধ্যভাগ বালিকা দাখিল মাদ্রাসা, জাতী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম কলেজ, তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা ও রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
মেয়ের জন্মদিনের কেক কিনতে যান বাবা, অতঃপর...
নিউইয়র্কে বারান্দা থেকে ধাক্কায় মায়ের মৃত্যু, গুরুতর আহত মেয়ে
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
মিশিগানে বাংলাদেশি মেয়ের গাড়িচাপায় বাবার মৃত্যু