ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পোকেমন কার্ড কিনতে ৬ বছরের মেয়েকে একা রেখে যাওয়ায় গ্রেপ্তার বাবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
নতুন পোকেমন কার্ড কেনার জন্য ছয় বছরের মেয়েকে দোকানের সামনে একা রেখে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার শিশুটির বাবা জন-মাইকেল।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় নতুন পোকেমন কার্ড কেনার জন্য লাইনে জায়গা ধরে রাখতে ঘুমন্ত ছয় বছরের মেয়েকে একা ফেলে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) অঙ্গরাজ্যটির চার্লসটন শহরের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জন-মাইকেল ডুলি (৩৫)। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে দোকানের সামনে এক শিশুকে একা পড়ে থাকতে দেখে খবর দেন ক্রেতারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার পর ডুলি তার মেয়েকে বালিশ ও কম্বল দিয়ে লাইনে ঘুম পাড়িয়ে রেখে চলে যান। প্রায় এক ঘণ্টা পার হলেও তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন ক্রেতারা পুলিশকে খবর দেন। পরে ডুলি দোকানে ফিরে এলে প্রত্যক্ষদর্শীরা তাকে শনাক্ত করেন এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ডুলি স্বীকার করেছেন, কার্ড কেনার সুযোগ হারাতে চাননি বলেই মেয়েকে একা রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। তবে কার্ডগুলো নিজের জন্য নাকি মেয়ের জন্য কিনতে চেয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, শিশুটি অক্ষত রয়েছে। পরে তাকে দক্ষিণ ক্যারোলাইনার শিশু ও পরিবারকল্যাণ বিভাগের জরুরি সুরক্ষায় নেওয়া হয়।

এ ঘটনায় ডুলির বিরুদ্ধে শিশুর প্রতি বেআইনি আচরণের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে আল ক্যানন আটককেন্দ্রে রাখা হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
বিপজ্জনক কোলেস্টেরল কমানোর পরীক্ষামূলক ওষুধ নিয়েও মিলল না প্রত্যাশিত সুফল।
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় সাইকেল চালকদের একটি দলের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন।
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে সম্ভাব্য ধর্মঘটের শঙ্কা আপাতত কেটেছে।
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল
আকাশে দুই প্যারাসুট আরোহীর সংঘর্ষ, নিহত দুজন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আকাশে প্যারাসুট নিয়ে নামার সময় দুই নারীর সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। 
আকাশে দুই প্যারাসুট আরোহীর সংঘর্ষ, নিহত দুজন
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
আরও পড়ুন
কোলেস্টেরল কমিয়েও ঠেকানো গেল না হৃদরোগ-স্ট্রোক!
সাইক্লিস্টদের ওপর গাড়ি চালিয়ে দিলেন ৭৬ বছরের বৃদ্ধ, নিহত ১
দুই বন্দরে ধর্মঘটের শঙ্কা আপাতত কাটল
আকাশে দুই প্যারাসুট আরোহীর সংঘর্ষ, নিহত দুজন