ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মির্জাপুর ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই পেয়েছে জিপিএ-৫

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:১৪ এএম
মির্জাপুর ক্যাডেট কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের উদযাপন। ছবি: আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত সবুজ ছায়াঘেরা ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ আরও একবার শিক্ষা ও সাফল্যের অনন্য উচ্চতায় নিজেদের নাম খোদাই করেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তিময় অধ্যায় সূচনা করেছে।

ফলাফল প্রকাশের পর মির্জাপুর ক্যাডেট কলেজ কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সাফল্যকে শতভাগের কাছাকাছি নিয়ে গেছে।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত দেশকে দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে।

আরও পড়ুন

সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতিবছরই জাতীয় পর্যায়েও দারুণভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি