ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মডেল মসজিদের সিঁড়ি-রেলিং-দেয়াল যেন প্রেমের স্মারক

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম
ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের সাদা মার্বেল টাইলসে লেখা প্রেমের বিভিন্ন বার্তা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের সাদা মার্বেল টাইলসে কালো কালিতে প্রেমিক-প্রেমিকাদের বার্তা, নাম ও হৃদয়চিহ্ন আঁকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মসজিদের সিঁড়ি, রেলিংসংলগ্ন মার্বেল অংশ ও দেয়ালের বিভিন্ন স্থানে বাংলা ও ইংরেজিতে যুগলদের নাম, তারিখ এবং প্রেমসংক্রান্ত নানা আকুতি লিখে পবিত্র এই স্থাপনাটির সৌন্দর্য নষ্ট করা হয়েছে। এমনকি কয়েকটি টাইলসে ‘হে আল্লাহ আমাদের দুইজনের প্রতিটি কথা কবুল করে নিও’ কিংবা বিভিন্ন নামের পাশে হৃদয় চিহ্ন এবং ‘My Best Friend’-এর মতো লেখাও ভেসে উঠেছে।

স্থানীয়ভাবে এসব লেখার সঙ্গে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার কথা বলা হলেও, কারা এটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নজরে আসার পর শনিবার রাতে মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী তার ফেসবুক অ্যাকাউন্টে ‘মডেল মসজিদকে সাক্ষী রেখে প্রেম নিবেদন’ শিরোনামে একটি সতর্কতামূলক পোস্ট দেন।

পোস্টে তিনি বিকৃত টাইলসের ছবিগুলো যুক্ত করে জানান, মসজিদ আল্লাহর ঘর এবং অত্যন্ত পবিত্র একটি স্থান।

সেখানে স্মৃতিচিহ্ন রাখার নামে অবৈধ ও অনুচিত কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। সৌন্দর্য রক্ষায় এসব না করে বরং অবৈধ সম্পর্ককে বিয়ের মাধ্যমে বৈধ করার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি সিসিটিভি ফুটেজে তরুণ-তরুণীদের ধূমপান করতে দেখা গেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং এসব ফুটেজ প্রকাশ পেলে সংশ্লিষ্টদের সম্মানহানি হতে পারে।

আরও পড়ুন

মসজিদের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় তিনি সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
হবিগঞ্জের মাধবপুরে সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুর দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
রাজশাহীর মাঠজুড়ে সাধারণ সোনালি ধানের চিরাচরিত দৃশ্যের মাঝে এবার চোখে পড়ছে এক ভিন্নধর্মী দৃশ্য। বাতাসে দোল খাচ্ছে ব্যতিক্রমী ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ বা কালো চালের ধান।
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের ইলিশ রক্ষা অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। 
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
আরও পড়ুন
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
পুকুরে ভাসছিল কাস্টম সিপাহীর মরদেহের ১৫ টুকরো