ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: আরটিভি

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গুলি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

আহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

আরও পড়ুন

ভুক্তভোগী রাকিব অভিযোগ করে জানান, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, এক ব্যক্তির শরীরে একটি ২ দশমিক ২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি
শেরপুরে মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সাতক্ষীরায় একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা
সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই অঞ্চলে প্রথমবারের মতো ১০১টি প্রতিমা নিয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হচ্ছে।
যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টা ৪৭ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার!
মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। চার মাস ধরে বিচ্ছিন্ন থাকা একটি মিটারে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল দেওয়ার অভিযোগ উঠেছে।
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার!
আরও পড়ুন
ঢাবিতে শিক্ষার্থীর কান থেকে সোনার দুল ছিনতাই
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার সেই যুবক
ঢাকার ৪০০ হটস্পটে ওত পেতে থাকে ১৪০০ ছিনতাইকারী