ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সিলেটে লোহার খাচার ফাঁদে আটকা পড়ল মেছো বাঘ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম
মেছো বাঘ-ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাঁস রক্ষা করতে গিয়ে খামার মালিকের পাতা লোহার খাঁচার ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্লভপুর গ্রামের সাহিদ আলী দীর্ঘদিন ধরে একটি হাঁসের খামার পরিচালনা করে আসছেন। বেশ কিছুদিন ধরে তার খামার থেকে মাঝেমধ্যেই হাঁস নিখোঁজ হচ্ছিল। মেছো বাঘের আক্রমণেই হাঁসগুলো গায়েব হচ্ছে বুঝতে পেরে তা রক্ষায় খামার ঘরের পেছনে একটি লোহার খাঁচার ফাঁদ পাতেন তিনি। বৃহস্পতিবার রাতে বরাবরের মতো পাতা সেই ফাঁদে শিকারের খোঁজে এসে শুক্রবার সকালে আটকা পড়ে বাঘটি।

আরও পড়ুন

সকালে বাঘ আটকের খবরটি ছড়িয়ে পড়লে সাহিদ আলীর খামারে কৌতূহলী লোকজনের উপচে পড়া ভিড় জমে।

এ বিষয়ে খামার মালিক সাহিদ আলী বলেন, মেছো বাঘের কারণে আমার বেশ কয়েকটি হাঁস খোয়া গিয়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। বাধ্য হয়েই খাঁচার ফাঁদ পেতেছিলাম। অবশেষে সেটি আটক হয়েছে। বন বিভাগ বা সরকারের কোনো প্রতিনিধি চাইলে আমি বাঘটি তাদের কাছে হস্তান্তর করতে রাজি আছি।

এদিকে বাঘ উদ্ধারের বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং সিলেট বিভাগীয় বন বিভাগকে অবহিত করেছেন স্থানীয়রা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
আরও পড়ুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন