ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ফুটপাত থেকে ১২লাখ টাকা চাঁদাবাজি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
ফুটপাতে হকারের দোকান ঘিরে রয়েছেন কয়েকজন ক্রেতা : ছবি আরটিভি

ময়মনসিংহ নগরের ব্যস্ততম গাঙ্গিনাপাড় এলাকার ফুটপাত এখন শুধু পথচারীদের চলাচলের জায়গা নয়, পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। সারি সারি দোকান বসিয়ে ফুটপাত দখলের পাশাপাশি এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের হিসাবে, গাঙ্গিনাপাড়ের তিন শতাধিক দোকান থেকে প্রতিদিন গড়ে ২০০ টাকা করে আদায় করা হলে দৈনিক আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ হাজার টাকা। মাসে যার পরিমাণ ১২ লাখ টাকার বেশি।

স্থানীয় হকার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা করতে হলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। স্থানীয়ভাবে এই টাকা আদায়কে ‘লাইন খরচ’ বা দৈনিক খরচ হিসেবে বলার অভিযোগ রয়েছে। তবে চাঁদা কারা সংগ্রহ করেন এবং শেষ পর্যন্ত কার কাছে যায়, এসব বিষয়ে মুখ খুলতে চান না অধিকাংশ হকার।

আরও পড়ুন

অভিযোগ উঠেছে, শুধু হকারদের কাছ থেকেই নয়, ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ দেওয়ার সঙ্গে একটি প্রভাবশালী চক্র জড়িত। তাদের নিয়ন্ত্রণেই নিয়মিত চাঁদা আদায়ের ব্যবস্থা চলে। ফলে উচ্ছেদ অভিযান হলেও কিছুদিন পর আবারও ফুটপাত দখল হয়ে যায়।

গাঙ্গিনাপাড় ছাড়াও নগরের দুর্গাবাড়ি, নতুনবাজার, চরপাড়া ও আশপাশের ব্যস্ত এলাকাগুলোতে ফুটপাত দখল করে দোকান বসানোর একই চিত্র দেখা গেছে। অনেক জায়গায় দোকানের পসরা ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের একাংশ পর্যন্ত চলে গেছে। এতে সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের জায়গা।

ফুটপাত দখলের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন পথচারীরা। ফুটপাত দিয়ে হাঁটার জায়গা না থাকায় তাদের মূল সড়কে নেমে চলাচল করতে বাধ্য হচ্ছে। ব্যস্ত সড়কে যানবাহনের পাশ দিয়ে হাঁটার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে যানজট।

আরও পড়ুন

নগরবাসীর অভিযোগ, ফুটপাত দখল করে দোকান বসানো এবং প্রতিদিন টাকা আদায়ের বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিনে দিনে এর বিস্তার ঘটছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ফুটপাত দখলমুক্ত করা পুলিশের সরাসরি দায়িত্ব নয়। সিটি করপোরেশন অভিযান পরিচালনা করলে পুলিশ সহযোগিতা করবে। আর চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনউজ্জামান রোকন বলেন, ফুটপাত থেকে টাকা আদায়ের বিষয়টি শুধু অভিযোগের পর্যায়ে নেই। এর সঙ্গে জড়িতদের বিষয়ে প্রমাণও রয়েছে। ফুটপাত দখল ও অবৈধভাবে টাকা আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। 
বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। তাকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, অতঃপর...
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তার ঘরে ঢুকে বক্কার তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে আসেন। তখন শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান বক্কার। পরে রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই দিন মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে। আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগেও একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি/টিআর
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
আরও পড়ুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ