
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাক্ষেতে টিয়া পাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটকের পর ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভবিষ্যতে পাখি শিকার করবেন না- এমন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে টিয়া পাখিসহ মিনার আলীকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা টিয়া পাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে পাখি শিকার হলে জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই পাখি শিকার থেকে বিরত থাকার পাশাপাশি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


