ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় রাকাতে সিজদা দিতে গিয়ে আর ওঠেননি ইমাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সিজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এ দিন ভোরেও ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান আতাউল্লাহ। নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে আর ওঠেননি তিনি। দীর্ঘক্ষণ সিজদা থেকে না ওঠায় সন্দেহ হলে মুসল্লিরা কাছে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

নিহত আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা তিনি। বাবা মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এই বাজার মসজিদে ইমামতি করছিলেন তিনি।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে মুসল্লিদের কাছে প্রিয় ছিলেন তিনি।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, বাবার একমাত্র সন্তান হিসেবে পরিবারের জন্য আতাউল্লাহ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত অল্প বয়সে তার মৃত্যুতে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার জোহরের নামাজের পর দুমকী উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা এবং আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে মুঠোফোনে একাধিকার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০) নামে এক নারী।
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নীলফামারীর আলোচিত মকবুল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি
আরও পড়ুন
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু