ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিপত্রে মিলেছে অসংগতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
ছবি: আরটিভি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র যাচাই করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এ ঘটনায় খাদ্যগুদামের কার্যক্রম নিয়ে তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছে দুদক।

বুধবার বেলা সোয়া ১২টা থেকে ৩টা পর্যন্ত দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় বেশ কিছু নথিতে অসংগতি ধরা পড়ে।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে আমরা দৌলতপুর খাদ্যগুদামে অভিযান চালাই। অভিযানকালে খাদ্যগুদামের নানা বিষয় নিয়ে তদন্ত করা হয়। এ সময় বেশ কিছু নথিপত্রে অসংগতি পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।

এর আগে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির অভিযোগ নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে খাদ্যগুদামের চাল বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থায় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।

সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক আদেশে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চাল চুরির অভিযোগে সংবাদ প্রকাশ, খাদ্যগুদাম কর্মকর্তাকে প্রত্যাহার এবং পরদিন দুদকের অভিযানে নথিপত্রে অসংগতি পাওয়ার ঘটনায় দৌলতপুর উপজেলা খাদ্যগুদামের সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুদকের তদন্তে এসব অসংগতির প্রকৃত কারণ এবং সরকারি-বেসরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় যেসব অনিয়ম বা দুর্নীতি হয়েছে তা উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল
চট্টগ্রামের রাউজানে এক যুবকের আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘তোদের জন্য টাকা দিয়ে এনেছি মরণের টিকিট’: ৮ পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও ভাইরাল
সুনামগঞ্জে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে এক ছেলে-মেয়ের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০) নামে এক নারী।
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
আরও পড়ুন
মসজিদের মাইকে গ্রামবাসী ডেকে ১২ দোকান-গোডাউন ভাঙচুর
ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক
পূজায় যাওয়ার পথে ভ্যান থামিয়ে নারীদের স্বর্ণালংকার লুট
নিজের সন্তানকে বিক্রি করে চুরির নাটক বাবার, অতঃপর...