ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন তারেক রহমান: প্রিন্স 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন। দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।

সোমবার (১৭ আগস্ট) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে হালুয়াঘাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আব্দুল আজিজ খান ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি কর্মসূচিতে তিনি নিষ্ঠার সঙ্গে অংশ নিয়েছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুঃসময়ে তিনি দলের পাশে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।

তিনি বলেন, আজিজ খান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন। নেতাকর্মীদের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন। তার মতো নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তার ত্যাগ, আদর্শ ও মানবিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। আব্দুল আজিজ খানও দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে নিরলসভাবে কাজ করেছেন। তার রাজনৈতিক জীবন নেতাকর্মীদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজিকুল ইসলাম ও আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

স্মরণসভা শেষে মরহুম আব্দুল আজিজ খানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে দলীয় কার্যালয়ে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
আরও পড়ুন
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’
সবাইকে সাবধান থাকার পরামর্শ দিলেন রিজভী
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি
খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি