ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম
অভিযুক্ত জামায়াত নেতা ইনামুল মোল্লা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াত নেতা ইনামুল মোল্লা (২৬) সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামির আমীর পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। ইনামুল মোল্লা বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী পদে চাকরি করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ইনামুল মোল্লার দুটি মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। এমনকি তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইনামুল মোল্লার কর্মস্থল বোয়ালমারী মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, গত দুই দিন আগে ওই মহিলার স্বামী আমাকে প্রবাস থেকে ফোন জানান- ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে। ইনামুল যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ক্ষেত্রে কী ভূমিকা নেওয়া হবে।

রেজাউল করিম আরও বলেন, এই বিষয়টি আমার জানা নেই বলে ওই নারীর স্বামীকে জানাই।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী জানান, প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোন ব্যক্তির অপকর্ম বা খারাপ কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
ফেনীতে টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি। অসহনীয় গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ।
তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে এসে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এতে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও তার পাটের গোডাউনে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে ১২ দিন ধরে। এর মধ্যে পুলিশের হাতে একাধিক কৌশলধারী মাদককারবারি ধরা পড়েছে। এদের মধ্যে ফতুল্লার কেতাবনগর এলাকার দুর্ধর্ষ মাদককারবারি উৎসর মাদক বিক্রির কৌশল দেখে পুলিশ আশ্চর্য হয়েছে।
ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
বরিশালে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী নাসিমা বেগমের বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছেন অভিযুক্ত স্ত্রী।
স্বামীকে হত্যা করে দরজায় তালা দিয়ে পালালেন স্ত্রী!
আরও পড়ুন
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাতিজার পর একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা
ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে ভয়াবহ সংঘর্ষ
পদ্মার ভাঙনে হুমকিতে জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়, স্থায়ী নদীশাসনের দাবিতে মানববন্ধন