ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্ট্রোকে প্রেমিকার মৃত্যু, বিষপান করে প্রাণ দিলেন যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
কোতয়ালী থানা। ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন তানভীর হোসেন (১৯) নামে এক যুবক।

‎​সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় বোনের তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ পান তানভীর। এ খবর শুনে চরম মানসিক আঘাতে শোক সামলাতে না পেরে বিকেল ৪টার দিকে বিষ পান করেন এবং ঘরের ভেতরে ঢুকে অসুস্থ হয়ে পড়েন। পরে বোন ও মা ছালেহা বেগম তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

পরে নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সাথে নিয়ে কোতয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ জমা দেন।

নিহত তানভীরের বোন তানজিলা আক্তার জানান, তানভীরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার পরে তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ তৈরির কাজের মানের অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মানহীন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, তা না হলে কাজ বন্ধ রাখতে হবে।
দক্ষ জনবল দিয়ে কাজের মান নিশ্চিত করতে হবে, না হলে কাজ বন্ধ: রেলপথমন্ত্রী
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলা সমিতির অনুদান ও ঋণের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী সাইফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আফজাল হোসেন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
মহিলা সমিতির টাকা ভাগাভাগি নিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাতাহাতি
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
আরও পড়ুন
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ট্রলির জন্য টাকা না দেওয়া ভোগান্তি, হাসপাতালে শিশুর মৃত্যু
পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে ‘প্রাণ ওষ্ঠাগত’ শিক্ষার্থীদের
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে