ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

পদ্মার ভাঙনে হুমকিতে জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়, স্থায়ী নদীশাসনের দাবিতে মানববন্ধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের শয়তানখালী সংলগ্ন পদ্মা নদীর তীব্র ভাঙনে ঐতিহ্যবাহী জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় রক্ষায় স্থায়ী ও টেকসই পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়সংলগ্ন পদ্মা নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে এলাকার বহু বসতভিটা ও শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী সিকদার বলেন, পদ্মার অব্যাহত ভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এখন আমাদের বিদ্যালয়ও হুমকির মুখে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, কিছুদিন আগে নদীভাঙন রোধে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলের নির্দেশে জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু তাতেও ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। প্রতিদিনই শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

তিনি দ্রুত পদ্মা নদী শাসন ও জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয় রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, টেকসই নদীশাসন এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যালয় ও আশপাশের জনপদ রক্ষায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু