
আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হলেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিএম (সেবা)।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা জেলার মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় জুলাই ২০২৬ মাসের পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম (সেবা) ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এছাড়াও তিনি মে মাসের জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
উল্লেখ্য, যোগদানের পর থেকেই অপরাধ দমন, মামলার তদন্ত কাজ, অপরাধীদের গ্রেপ্তার, ও লাখ লাখ লোকের বসবাসের আশুলিয়া থানার আইনশৃঙ্খলা উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন তরিকুল ইসলাম। তার কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে মাদক নির্মূলে তার কঠোরতায় খুশি সাধারণ মানুষ।
আরটিভি/এমএইচজে



