ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় একটি শপিংমলে এক নারীর ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে সিসিটিভি ফুটেজ দেখে তার ব্যাগ তল্লাশি করে ঘি ও রান্নার তেলের বোতল পাওয়া যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নয়ডার লা মার্শ মলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই নারী তার স্বামীর সঙ্গে শপিংমলে কেনাকাটা করতে যান। কিছুক্ষণ পর তার স্বামী কাউন্টারে থাকলেও ওই নারী একাই মল থেকে বের হওয়ার চেষ্টা করেন।

এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে গেটে থাকা এক নিরাপত্তাকর্মী ব্যাগ পরীক্ষা করতে চান। এতে আপত্তি জানান ওই নারী। একপর্যায়ে তিনি নিরাপত্তাকর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি বিব্রতকর হয়ে উঠলে সেখানে আরও নিরাপত্তাকর্মী উপস্থিত হন।

পরে শপিংমলের কর্মীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, ওই নারী একটি এক কেজির ঘিয়ের বোতল ও এক লিটার রান্নার তেলের বোতল ব্যাগে রাখছেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে ভেতরে নিয়ে গিয়ে ব্যাগ তল্লাশি করেন। অন্য ক্রেতাদের উপস্থিতিতেই ব্যাগ থেকে ওই দুটি পণ্য বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিন ভাগে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, ওই নারী এক মাসেরও বেশি সময় ধরে শপিংমলটিতে আসছিলেন এবং এর আগেও কয়েকবার চুরি করেছেন বলে কর্তৃপক্ষের সন্দেহ ছিল। মলের এক কর্মকর্তা জানান, একজন কর্মচারী সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই নারীর চুরির প্রমাণ পান।

ওই কর্মচারীর বক্তব্য অনুযায়ী, এর আগে ওই নারী শপিংমল থেকে কয়েক হাজার রুপির ঘি ও অন্যান্য মুদি পণ্য চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভালো পরিবার থেকে আসা একজন নারী কেন ঘি বা রান্নার তেলের মতো পণ্য চুরি করবেন। আবার অনেকে ধারণা করছেন, তিনি হয়তো ক্লেপ্টোম্যানিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে ওই নারী কেন এসব পণ্য চুরি করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে শেষ পর্যন্ত ওই নারী চুরি করা পণ্যগুলোর মূল্য পরিশোধ করলে বিষয়টি শপিংমল কর্তৃপক্ষ সেখানেই মীমাংসা করে। এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
‘স্যার, আমি একটি আইফোন চাই’
ভারতের আসামে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মজার ঘটনা ঘটেছে। এক যুবক মন্ত্রীর কাছে আইফোনের বায়না করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
‘স্যার, আমি একটি আইফোন চাই’
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে প্রকাশ্যে আইফোন চেয়ে বসেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভিডিওতে দেখা যায়, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ সময় এক যুবক তার সামনে এসে সরাসরি বলেন, স্যার, আমি একটি আইফোন চাই। যুবকের এমন অপ্রত্যাশিত আবদারে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন? এরপর মজার ছলে হাত তুলে যুবককে হালকা ধমক দেওয়ার ভঙ্গি করেন বিশ্বশর্মা। তবে শেষ পর্যন্ত আবদারটি প্রত্যাখ্যান না করে তাকে আইফোন দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে। এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। ঘটনার ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, খুবই স্পষ্ট অগ্রাধিকার। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি ও অপ্রত্যাশিত আবদার করায় ওই যুবককে নিয়ে রসিকতা করেছেন অনেকে। কেউ কেউ মুখ্যমন্ত্রীর উদারতার প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত আইফোন পেয়েছেন কি না। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিক ভঙ্গিতে আইফোন চাওয়ার ঘটনাই ভিডিওটিকে আরও মজার করে তুলেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসকে
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশের মিরাটের মায়াঙ্ক নামের এক ব্যক্তি প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোমো খেতে যান। এ সময় নিজের স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা করেন। কিন্তু পালানোর সেই চেষ্টা শেষ পর্যন্ত ভয়াবহ ঘটনায় রূপ নেয়।
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...