ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১১ টিয়া পাখি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:২৪ পিএম
১১টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাখি শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয় লোকজনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে খাঁচায় থাকা ১১টি টিয়া পাখি এবং পাখি শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে অবমুক্ত করা হয়। শিকারের সরঞ্জামগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৬ আগস্ট শিবগঞ্জে পাখি শিকারের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। ওই সময়ও কয়েকটি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট সিদ্দীকিয়া ফাজিল মাদরাসায় চার পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে উত্তেজনার এক সপ্তাহের মাথায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে মারধর, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মাদরাসা পরিচালনা কমিটির ২সদস্য সহ ১৩ জনের নাম উল্লেখ পূ্র্বক অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইও মারা গেছে। এ সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে মা পান্না আক্তার আহত হয়েছেন। 
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
মীরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকা থেকে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত একটি ছোট কাভার্ড ভ্যানও আটক করা হয়।
মীরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের ৭ দিনের কারাদণ্ড
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল জজ আদালত। সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তানের স্বীকৃতি এবং ওয়ারিশ হি‌সে‌বে তার সমস্ত কিছু পাবে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
রিও সিনেমার সেই নীল পাখি কি সত্যিই বিলুপ্ত
চাঁপাইনবাবগঞ্জে জানাজা শেষে পাশাপাশি কবরে শায়িত হলো পাঁচ শিশু
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে একসঙ্গে ডুবে গেল ৫ শিশু
চাঁপাইনবাবগঞ্জে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি