ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় বিষখালী নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে স্থানীয়রা নদীতে ডলফিনটি দেখতে পান। পরে স্থানীয় কিশোর সৌরভ, পায়েল, সাইফুল, জুবায়ের ও আব্দুল্লাহ নদী থেকে মৃত ডলফিনটি তীরে তুলে আনেন।

স্থানীয়দের ধারণা, এটি মিঠা পানির ডলফিন বা গঙ্গাশুশুক। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০০ কেজি বলে স্থানীয়দের ধারণা।

আরও পড়ুন

কিশোর জুবায়ের জানায়, নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে তারা কয়েকজন মিলে সেটি পাড়ে তুলে আনে। পরে এটি দেখতে নদীর তীরে অনেক মানুষ জড়ো হন।

ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদ্যা গণমাধ্যমকে বলেন, নদীর পানি দূষিত হলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এতে শুশুকসহ জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়। নদীতে বর্জ্য ও দূষিত তরল পদার্থ ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষা করা জরুরি। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ডলফিনটির মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শিশু
রাজশাহীর বাগমারা উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইমন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছেন। 
রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শিশু
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, মাদক সেবন ও মাদকব্যবসার মতো অপরাধ দমনে নিজেদের উদ্যোগে মাঠে নেমেছে একদল তরুণ। ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ নামে সংগঠনটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে এলাকায় টহল দেন, বিভিন্ন অভিযানে অংশ নেন এবং সন্দেহভাজনদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের যাবতীয় শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
ঝিনাইদহের শৈলকুপায় সালিশি বৈঠক চলাকালে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
আরও পড়ুন
সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা, ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ‘ফায়দা’ লুটলেন প্রতিবেশী চাচা
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
সাতদিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিও
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু