ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভিডিও কলে স্বামীকে রেখে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মালয়েশিয়াপ্রবাসী হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে রাবেয়ার বিয়ে হয়।

ঘটনার সময় রাবেয়া স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়ি নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাত করে আত্মগোপনে পারভেজ, অতঃপর...