ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি পলাতক

কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: আরটিভি

যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ায় কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে তীব্র বাক্‌বিতণ্ডা হয়েছিল ওই দম্পত্তির মধ্যে। পরে স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলুফা ওই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে নামার চর এলাকার আলমগীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী লুজাই নামে একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বাবা নুর ইসলামের অভিযোগ,বিয়ের সময় জামাইকে ২৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও ৪৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। চলতি মৌসুমে ধান বিক্রি করে ওই টাকা দেওয়ার কথা থাকলেও এর আগেই আলমগীর ও তার পরিবারের লোকজন টাকার জন্য নিলুফাকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। এরপরই নিলুফাকে পিটিয়ে হত্যা করে বিছানায় লাশ রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিলুফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি শওকত আলী সরকার।

বৃহস্পতিবার রাতে উলিপুর থানার ওসি শওকত আলী সরকার বলেন,ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে মা‌টি খু‌ঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যাক্ত র‌কেট লাঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মাটির নিচ থেকে ১২টি রকেট লঞ্চার উদ্ধার
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
খুলনায় আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে। এরপরই নদী ও সাগরে ইলিশ শিকারে নামবেন জেলেরা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা।
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
ফরিদপুরের সদরপুর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি
ফরিদপুরের সদরপুরে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। 
ফরিদপুরের সদরপুর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ র‍্যালি
আরও পড়ুন
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২
একটু সহায়তায় বাঁচতে পারে হৃদযন্ত্রে ফুটো নিয়ে জন্ম নেওয়া ছাকওয়ান
কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ মৃত্যুর ঘটনায় আত্মগোপনে থাকা চালক গ্রেপ্তার