ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৪০ লাখ টাকার মাছ আত্মসাতের অভিযোগে মামলা, সেই ক্যাশিয়ার বললেন ষড়যন্ত্র

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম
পাইকগাছা মৎস্য আড়ৎ : ছবি আরটিভি

খুলনার পাইকগাছায় মৎস্য আড়ৎদারি সমিতির নির্বাচিত ক্যাশিয়ার হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় ৪০ লাখ টাকার মাছ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। তবে হারুনের পাল্টা অভিযোগ তাকে সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে।

অন্যদিকে, সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের দাবি, হারুনকে কয়েক মাস আগেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

হারুন অর রশীদ উপজেলার গোপালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির একাধিকবার নির্বাচিত ক্যাশিয়ার বলে জানা গেছে।

হারুনের ভাষ্য অনুযায়ী, তিনি অন্যান্য মাছ ব্যবসায়ীর মতো আড়ৎ থেকে প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ ক্রয় করে দেশের বিভিন্ন এলাকার আড়তে চালানের মাধ্যমে বিক্রি করেন। মাছ বিক্রির পর টাকা আদায় করে সংশ্লিষ্ট পাওনাদারদের পরিশোধ করাই তার ব্যবসায়িক কার্যক্রমের অংশ।

আরও পড়ুন

তিনি দাবি করেন, গত ১৩, ১৪ ও ১৫ আগস্ট তিন দিনে তিনি বিভিন্ন প্রজাতির মোট ১৯ লাখ ৭৩ হাজার ৭৮০ টাকার মাছ ক্রয় করেন। পরে এসব মাছ ঢাকা, চট্টগ্রাম, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকার আড়তে চালানের মাধ্যমে বিক্রি করা হয়। মাছ বিক্রির টাকা আদায় করে সংশ্লিষ্ট পাওনাদারদের পরিশোধ করার কথা ছিল বলেও জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, গত ১৬ আগস্ট মাছের টাকা আনতে জরুরিভাবে তিনি ঢাকায় যান। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে প্রায় ৪০ লাখ টাকার মাছ কিনে আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে এ অভিযোগে পাইকগাছা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। সোলাদানা মৎস্য আড়তের একজন স্বত্বাধিকারীকে বাদী করে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে। মামলায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেছেন হারুন।

নিজের বিরুদ্ধে করা মামলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা জেনে আমি হতবাক হয়েছি। মাত্র এক দিনের ব্যবধানে আমার বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ তুলে ৪০ লাখ টাকার মামলা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, আমি আড়ৎ থেকে টাকা পেলেই সংশ্লিষ্ট পাওনাদারদের টাকা পরিশোধ করে দেব। আমি ব্যবসা করি। আমার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই।

হারুন আরও অভিযোগ করেন, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্দেশ্যমূলকভাবে তাকে সমিতি থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন।

তার ভাষ্য, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এরপর তাকেও স্থায়ীভাবে বহিষ্কার করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

তবে হারুনের অভিযোগ অস্বীকার করে পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বলেন, সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদকে কয়েক মাস আগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী ও আড়ৎদারদের মধ্যেও আলোচনা চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
আজান দেওয়ার অপেক্ষা শেষ হলো না মুয়াজ্জিনের
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
আরও পড়ুন
৫৮ বছর পর ১০ একর ভিপি জমি উদ্ধার
সরকারি অর্থ আত্মসাত: ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত
পোস্ট অফিসে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে
সেতুর কাজ ফেলে উধাও ঠিকাদার