
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী জেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান।
সমাবেশে বক্তারা বলেন, যেখানেই ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগকে আর কোনোভাবেই দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরটিভি/এসএস




