ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি : আরটিভি

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর হাওর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর রহমান রিপন (৪৫) এবং নাঈম হোসেন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আশিকুর রহমান রিপন সদর উপজেলার পশ্চিম রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে, এবং নিহত নাইম হোসেন সদর উপজেলার ব্যাঙ্গা বেরইল এলাকার গোলাম রব্বানীর ছেলে।

আরও পড়ুন

রামনগর হাইওয়ে থানা পুলিশের এস আই মাহবুব হোসেন আর টিভিকে জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে সদর উপজেলার আবালপুর হাওর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে দুইজন মারা যায়। অপর একজন আহত ব্যক্তিকে আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ইমরান আহমেদ আর টিভিকে জানান, এ ঘটনায় তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, এবং আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১
পাইকগাছায় ১০ দিনে খাদে পড়ল চার যানবাহন, আহত ২৬