ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অনলাইনে সস্তায় ইলিশ বিক্রির নামে প্রতারণা, আটক ২

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:১৭ এএম
হাবিবুর রহমান ও নয়ন মৃধা : ছবি সংগৃহীত

দেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম আড়াই থেকে তিন হাজার টাকা, অথচ অনলাইনে মাত্র আটশ টাকায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ বিক্রির বিজ্ঞাপন মানুষের সঙ্গে প্রতারণা করছেন। ইতোমধ্যে অনেকই লোভনীয় প্রচারণার ফাঁদে পড়ে আগাম টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। এমন অভিযোগে নড়াইল থেকে দুই প্রতারককে আটক করেছে চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার হাবিবুর রহমান (৪১) ও নয়ন মৃধা (৩৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের সঙ্গে সরাসরি যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধিত। তারা কেবলমাত্র ‘ক্যাশ অন ডেলিভারি’ বা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের শর্তে ক্রেতাদের কাছে ইলিশ সরবরাহ করে থাকে। আর যারা প্রতারক, তারা সস্তায় ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় ফাঁদ তৈরি করে। সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিলে তারা আগাম টাকা হাতিয়ে নেয়, যা প্রকৃত ব্যবসায়ীরা কখনো করেন না।

আরও পড়ুন

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরের পদ্মা ও মেঘনার সুস্বাদু ইলিশ নামমাত্র মূল্যে বিক্রির লোভনীয় ফাঁদ তৈরি করে একটি প্রতারক চক্র। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে বেছে নেয়। এতে অনেকেই প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে বিভিন্ন স্থান থেকে অভিযোগ করেন।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রকে ধরতে পুলিশ নড়েচড়ে বসে। তারই ধারাবাহিকতায় নড়াইল থেকে এই দুজনকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সস্তায় ইলিশ বিক্রির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই দুজন প্রতারণা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভি অনলাইনে