ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ভর্তি আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় আমরা এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে চাই। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অনলাইন আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করবে। আবেদন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.juniv.edu)-এ পাওয়া যাবে।

এর আগে, গত ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশ করে।

সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে জাবির সব ফটকে ছাত্রদলের অবস্থান 
জাবিতে প্রথম দেখা মিলল উত্তুরে হনুমানের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
অতিথি পাখির নিরাপত্তায় জাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ