ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম
উদ্ধার হওয়া স্কুলছাত্রী : ছবি আরটিভি

খুলনার দিঘলিয়া উপজেলায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে নির্মাণশ্রমিকরা তালা ভেঙে তাকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট ) রাতে উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছাত্রী ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে বিদ্যালয়ের ছুটি হয়। এরপর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করেন। সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ে নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক একটি বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা নারীকণ্ঠের গোঙানির শব্দ শুনে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে বাথরুমটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে তালা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে এক স্কুলছাত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

আরও পড়ুন

পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক মফিজুর রহমান শাফিনের চেম্বারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের ভাষ্য, উদ্ধার হওয়া ছাত্রী বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তার মা শিমুল রায় বলেন, দুপুর ২টায় স্কুল ছুটি হয়। ছুটির পর নন্দিতা বিদ্যালয়ের বাথরুমে ঢুকলে পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। পরে দুর্বৃত্তরা তার হাত, পা ও মুখ বেঁধে বাথরুমে ফেলে রেখে যায়।

শিমুল রায়ের অভিযোগ, তার মেয়ের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

খুলনার দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে সে কথা বলেছে। হামলাকারীদের সে দেখতে পায়নি। বিস্তারিত কোনো কিছু সে জানাতে পারেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন
গাজীপুরের একটি পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে কাঠের স্তূপে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
থমথমে আশুলিয়ার পরিস্থিতি, সর্বোচ্চ সতর্ক পুলিশ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষে বুধবার (১৮ নভেম্বর) উত্তাল ছিল আশুলিয়া-সাভার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পরিস্থিতি অনেকটাই থমথমে, তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। যেকোনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
থমথমে আশুলিয়ার পরিস্থিতি, সর্বোচ্চ সতর্ক পুলিশ
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
আরও পড়ুন
খুলনা শহরে রাতভর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুবিতে মানববন্ধন
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দম্পতির