ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম
ঘাস কাটার মেশিন ঘর : ছবি আরটিভি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক শেখ ওই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ’র ছেলে।

বালিয়াকান্দি থানার এসআই আকবর মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হযেছে।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ করে রাখেন। পরে বিদ্যুৎ আসার পর মেশিনটি চালু করতে গেলে পাশের টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত ওই টিনের বেড়া স্পর্শ করলে বারেক শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
আরও পড়ুন
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের
মাঠ থেকে বাড়ি ফিরছিলেন রাসেল, অতঃপর...
প্রতিবেশীর বিয়েতে যাওয়াই ‘কাল’ হলো আয়েশার
মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন সাঈদ, মুহূর্তেই সব শেষ