ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদা না পেয়ে ঠিকাদারকে পিলারে বেঁধে মারধরের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম
সোহেল ভূঁইয়া : ছবি আরটিভি

গাজীপুরের শ্রীপুরে রাজমিস্ত্রীর ঠিকাদার সোহেল ভূঁইয়া (৪০)কে পিলারের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি স্কুলের শিক্ষক ও তার সহেযাগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

সোহেল মিয়া (৪০) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (২নং সিএন্ডবি) এলাকার মৃত নূরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। তিনি বসতবাড়ির নির্মাণ কাজ কন্ট্রাক নিয়ে জীবিকা নির্বাহ করেন।

অভিযুক্তরা হলো একই এলাকার মৃত নূরুল ইসলাম মৌলভীর ছেলে স্থানীয় প্রাইমস্টার স্কুলের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন (৫৫), মৃত আমছর আলী ওরফে ফালু প্রধানের ছেলে মোশারফ হোসাইন প্রধান (৪৫), মাহতাব উদ্দিনের ছেলে তকি তাজওয়ার সাকি (২০) এবং তাদের সহযোগী অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

ঠিকাদার সোহেল মিয়া জানান, গত ১৮ আগস্ট সাড়ে ১১টার দিকে বেড়াইদেরচালা (২নং সিএন্ডবি) এলাকার প্রাইমস্টার স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত মাহতাব উদ্দিন, মোশারফ হোসাইন প্রধান ও তকি তাজওয়ার সাকি তার পথরোধ করে বলেন, ‘এলাকায় ঠিকাদারি কাজ করলে আমাদের অনুমতি নিয়ে কাজ করতে হবে।’ এ প্রস্তাবে রাজি না হওয়ায় মাহতাব উদ্দিনের হাতে থাকা লাঠি দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে ওই স্কুলের সামনে সিমেন্টের পিলারের সাথে রশি দিয়ে পেছনে হাত বেঁধে লোহার রড দিয়ে মাথা, পা, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

তিনি আরও জানান, এ সময় তারা ঠিকাদারের কাছ থেকে তার ব্যবহৃত ২০ হাজার টাকা মূল্যের মুঠোফোন ভাংচুর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা স্কুলে ভিতর চলে যায়। স্থানীয়দের সহায়তায় আমার স্বজনেরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জখমের ব্যবস্থাপত্র দেয়। মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। চিকিৎসা গ্রহণ করে একটু সুস্থ হওয়ার পর অভিযোগ দিতে বিলম্ব হয়েছে।

আরও পড়ুন

অভিযুক্ত প্রাইমস্টার স্কুলের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন ওই ঠিকাদারকে মারধরের কথা শিকার করে বলেন, ঠিকাদার সোহেল ভূঁইয়া মদ্যপ অবস্থায় স্কুলের পাশ দিয়ে চিল্লাইয়া যাচ্ছিলেন। পরে তাকে আটক করে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পিলারে পেছনে দুই হাত বেঁধে মারধর করার অভিযোগ সঠিক নয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ঠিকাদারকে বেঁধে প্রকাশ্যে মারধরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্তের পর ঘটনা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
আরও পড়ুন
হঠাৎ বেড়েছে রড-সিমেন্টের দাম
হাওলাতি টাকা সুদসহ আদায়ের পর প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগ
কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, সড়কে ধানগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
সেতুর কাজ ফেলে উধাও ঠিকাদার