ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রাইভেটকারে তোলা হচ্ছিল ছাগল, সন্দেহ হয় এলাকাবাসীর

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেটকারে করে ছাগল চুরির সময় ৩ জনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় ছাগল উদ্ধারসহ প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— যশোরের শার্শা থানার কেরালখালী গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) এবং ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা-ছেলে ও নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা ফাঁকা থাকায় খাসি ছাগল প্রাইভেট কারে তোলে চক্রটি।

এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা একত্র হয়ে গাড়িটির গতিরোধ করে তাদের অবরুদ্ধ করে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তিনজনকে আটকসহ প্রাইভেট কারটি জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ রহমান জানান, চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরি ছাগলসহ ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
বেঁচে থাকতেই কবর খুঁড়ে ‘চল্লিশার’ আয়োজন, এলাকায় চাঞ্চল্য
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের