ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে বাধা ভাই-বোনের

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: আরটিভি

সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই-বোন আর সন্তানদের দ্বন্দ্ব এবার চরম রূপ নিলো ঝিনাইদহের মহেশপুরে।

দুই বছর আগে বড় ও ছোট ছেলের নামে জমি লিখে দেওয়ার জেরে মৃত্যুর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও দাফন করা যায়নি ৮০ বছর ঊর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ। জমি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে দাফনে বাধা দিচ্ছেন মেজো ছেলে ও তিন মেয়ে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসীও।

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার গরাবাড়িয়া গ্রাম। ৮০ বছর ঊর্ধ্ব মাহবুব তরফদারের মৃত্যুর পর ১৫ ঘণ্টা কেটে গেলেও এখনো সম্পন্ন হয়নি তার দাফন। সন্তানেরা তিন ছেলে ও তিন মেয়ে থাকলেও জন্মদাতা পিতার শেষ বিদায়ে যেন এক অমানবিক অচলাবস্থা তৈরি হয়েছে।
​
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মাহবুব তরফদার তার প্রায় চার বিঘা জমি বড় ছেলে ও ছোট ছেলের নামে লিখে দেন। অভিযোগ উঠেছে, সেই জমি থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মেজো ছেলে এবং তিন মেয়ে। আর এর জের ধরেই বাবার মরদেহ দাফনে বাধা দিচ্ছেন তারা। কোনোভাবেই দাফন কাজ করতে দিচ্ছেন না ক্ষুব্ধ সন্তানরা। তবে যারা জমি পেয়েছেন, তারাও জমি ছাড়তে নারাজ মেজো ছেলে রফি তরফদার বলেন আমার পিতাকে দিয়ে আমার ভাইয়েরা জোর করে জমি জমা লিখে নিয়েছে আমার তিন বোনকে বঞ্চিত করেছেন।

এ ব্যাপারে মেয়ে রিনা পারভিন বলেন, আমার পিতা সম্পত্তি আমরা সবাই অংশীদার, আমার বাবাকে ভুল বুঝিয়ে জমি জমা আমার ভাইদের নামে করে নিয়েছেন আমরা বঞ্চিত হয়েছি।

সন্তানদের এমন বিরোধে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, জীবিতাবস্থায় বা মৃত্যুর পর যা-ই হোক, একজন মৃত মানুষের সম্মান ও ধর্মীয় রীতি অনুযায়ী দ্রুত দাফন সম্পন্ন করা জরুরি।
​
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আগে মরদেহ দাফনের কাজ শেষ করে পরবর্তীতে নিজ কার্যালয়ে বসে জমিসংক্রান্ত বিরোধ সমাধানের আশ্বাস দিন তিনি।

এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা স্থলে আমি গিয়েছিলাম মীমাংসা করে জানাজা দাফনের ব্যবস্থা করেছি।

প্রশাসনের অনুরোধ ও স্থানীয়দের চাপে অবশেষে দাফনের জট খুলবে কিনা তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনি সম্পত্তির লোভে মানবিকতার এমন পরাজয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে বৃষ্টির প্রভাবে জনজীবনে ভোগান্তি, পেঁয়াজের বীজতলা পানির নিচে
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজবাড়ীতে টানা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার শীতকালীন সবজি, পেঁয়াজের বীজতলা ও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। 
রাজবাড়ীতে বৃষ্টির প্রভাবে জনজীবনে ভোগান্তি, পেঁয়াজের বীজতলা পানির নিচে
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঢাকা থেকে গাড়িতে করে গ্রামে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটকের পরদিন মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী।
মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
ঝিনাইদহে ফুলকপি চাষ করে কৃষকদের মাথায় হাত। বাজারে প্রতি কেজি ফুলকপির দাম পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিন টাকা।
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
চট্টগ্রামের ফটিকছড়িতে 'লাঠিসোঁটা' হাতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা মানুষ খুন করলো, গুম করলো, মামলা মোকাদ্দমা দিয়ে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। তারা মানুষের কাছে মাপ চাবে, দুঃখ প্রকাশ করবে সেইটা না করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবার বলতেছে আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো। 
‘দেশে থাকার সাহস নাই পালিয়ে গেছে, তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’ 
আরও পড়ুন
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ থেকে ৩ টাকা
মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে উপচে পড়া ভিড়