ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিড়ালের আঁচড় পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম
শিশু আদ্রিতা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পোষা বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ শব্দ করাসহ অস্বাভাবিক আচরণ শুরু করে পাঁচ বছরের শিশু মুস্তারীন আদ্রিতা। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

শিশু আদ্রিতা জেলার ভেড়ামারার বাহিরচর এলাকার বাসিন্দা ব্যাংকার সাব্বিরের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আদ্রিতাদের বাড়িতে শখ করে একটি বিড়াল পোষা হতো। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুটির পরিবারও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরই অনেকে ঘটনাটি সম্পর্কে এলাকাবাসী জানতে পারেন।

শনিবার (২২ আগস্ট) বিষয়টি সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

আরও পড়ুন

তিনি জানান, শিশুটির বর্তমান আচরণ বা ‘মিউ মিউ’ শব্দ ভয়ে বা মানসিক চাপজনিত কারনে হতে পারে।

তিনি বলেন, গত ১৭ আগস্ট শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয়। বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে র‍্যাবিসের টিকাও দেওয়া হয়েছিল। তার জলাতঙ্কের কোনো লক্ষণ নেই। তবে এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় হেলান মজুমদার বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে আমরা জানতামই না। ভিডিওটি দেখার পরে জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের কেউই বাড়িতে নেই। বর্তমানে আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা বলেতে পারছি না।

শিশুটির বাবা সাব্বিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি। ফলে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
আরও পড়ুন
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে: প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু