ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক দেবাশীষসহ তার পরিবারের ৪ জনের সৎকার ও দাফন সম্পন্ন কুষ্টিয়ায়

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম
সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের মরদেহ ঘিরে মানুষের ভিড় : ছবি আরটিভি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের ৪ জনের মরদেহের সৎকার ও দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী গেল রাত ১টার পরে কুষ্টিয়া মহাশ্মশানে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকার করা হয়। এ সময় আত্বীয় স্বজন, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পন্ন হয়। এসময় আত্বীয় স্বজন ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এর আগে শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ কুষ্টিয়ায় নিজ বাড়িতে পৌঁছায়। সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের কফিন আড়ুয়াপাড়ার বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন দেবাশীষের মা-বাবা আত্বীয় স্বজন এলাকাবাসীসহ ও গণমাধ্যমকর্মীরা। শতশত মানুষের আহাজারীতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ নিজ বাড়ি শহরের থানাপাড়ার বাসায় পৌছালে সেখানেও পরিবার ও স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা দেবাশীষের অসহায় শিশু মেয়ে ও বাবা মায়ের পাশে দাড়ানোর অনুরোধ করেছেন গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, শোকাহত পরিবারের পাশে থাকবেন এবং এ বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন।

৩ অগাস্ট দেবাশীষ দত্ত তার স্ত্রী আফসানা শারমীন, ছোট ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেনকে নিয়ে ভারতের চিকিৎসার জন্য যান। মঙ্গলবার রাতে কলকাতার একটি হোটেলে রাতযাপনের সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
এবার চাকুরি থেকে বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করে বিক্রির দায়ে অভিযুক্ত চাঁদপুরের ইউপির সেই প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা। 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ