ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে ইউএনও-ওসির মতবিনিময় সভা

গোয়াইনঘাট (সিলেট), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম
ছবি : আরটিভি

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী ও থানার ওসি ওমর ফারুক মুড়ল’র সাথে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় মামার বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান শাহ এবং সাংবাদিক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

এছাড়াও তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার উন্নয়ন, সম্ভাবনা এবং নানাবিধ সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরতে টেলিভিশন সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বৃহত্তর জৈন্তা অঞ্চলের উন্নয়নে এই ইউনিয়নের সাংবাদিকরা বরাবরের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমি আশা রাখি।

আরও পড়ুন

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র সিনিয়র সহ-সভাপতি আলিম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক ও প্রশাসনের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কাজ তরান্বিত করা সম্ভব। অপসাংবাদিকতা রোধ করে পেশাদারিত্বের মান বজায় রাখতে তারা সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল আলিম, গোয়াইনঘাট টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার কার্যকরী কমিটির সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যপদ্ধতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন