ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চলন্ত হাউসবোট থেকে পড়ে যায় শিশু, নিখোঁজ ছিল দুইদিন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম
রুকাইয়া নুর। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণে যাওয়ার পথে চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নুর (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার দুই দিন পর, রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুরের বিভিন্ন পর্যটনস্পট ঘুরতে যান। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে হাউসবোটটি টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেয়।

পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে পৌঁছালে বিকেল আড়াইটার দিকে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ পানিতে পড়ে যায় রুকাইয়া। পরে হাউসবোটে থাকা পর্যটক ও সংশ্লিষ্টরা নদীতে নেমে এবং বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৌলাই নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে রোববার সকালে পিরোজপুর গ্রামের কাছে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।

হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানিয়েছিলেন, মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর হয়ে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল আড়াইটার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা সবাই তাকে খুঁজতে চেষ্টা করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার সকালে বৌলাই নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, ১৭ দিনেও সন্ধান মেলেনি শিমুর
শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হওয়ার ১৭ দিনেও সন্ধান মেলেনি সাবরিনা আক্তার শিমু (১৫) নামে এক কিশোরীর। এদিকে মেয়ের নিখোঁজের পর থেকে দুশ্চিন্তা ও শোকে ভেঙে পড়েছিলেন তার মা। এরই মধ্যে স্ট্রোক করে মারা গেছেন তিনি।
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, ১৭ দিনেও সন্ধান মেলেনি শিমুর
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই সাতজন ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ জাহাজ সরাসরি এসে ভিড়েছে।
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
শরীয়তপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএনটি মোড় ও কাজিরহাট বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শরীয়তপুরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আবরারের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হয়ে পরদিন ভোরে মারা যান আবরার। নৃশংস ওই হত্যাকাণ্ডে আদালতে মৃত্যুদণ্ডের রায় হলেও ৭ বছর পরও তা পুরোপুরি কার্যকর হয়নি। পলাতক আসামিদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ ও হতাশা কাটছে না আবরারের পরিবারের সদস্যদের।
আবরারের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার
আরও পড়ুন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য প্রশাসনের জরুরি নির্দেশনা
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে শিশু নিখোঁজ
টাঙ্গুয়ার হাওরের হাউজবোটের খাবারে কেমিক্যাল
পড়তে বেরিয়ে নিখোঁজ, ৫ দিন পর লাশ মিলল বিলে