ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গুয়ার হাওরের হাউজবোটের খাবারে কেমিক্যাল

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: আরটিভি

পর্যটকদের খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট বজরা দ্যা আকবর কোম্পানির একটি হাউসবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সুরমা নদীর সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন- সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলোতে সব লাইসেন্স ও ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশনা থাকলেও বজরা দ্যা আকবর-এ তা সঠিকভাবে পাওয়া যায়নি। এই হাউজবোটে অভিযান পরিচালনার সময় পর্যটকদের খাবারে ক্ষতিকর ও নন ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া হাউসবোটটিতে পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় এ জরিমানা করা হয়।

আরও পড়ুন

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বজরা দ্য আকবর কোম্পানির একটি হাউসবোটে অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায় এবং পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এসব কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
‘টাকা নিয়ে’ ফ্যামিলি কার্ড দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড