ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অফিস শুরুর ৪৬ মিনিট পর উপস্থিত, প্রশ্ন করতেই ওয়াশরুমে

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম
তানভীরুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া।

সরকারি অফিসের নির্ধারিত সময় শুরু হওয়ার দীর্ঘ সময় পরও তালাবদ্ধ ছিল বাঁশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়। অফিস সময় সকাল ৯টায় শুরু হলেও সকাল ৯টা ৪৬ মিনিটে কার্যালয়ে পৌঁছান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানভীরুল ইসলাম।

রোববার (২৩ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার পরও কার্যালয় তালাবদ্ধ ছিল। অফিস শুরুর প্রায় ৪৬ মিনিট পর সকাল ৯টা ৪৬ মিনিটে তানভীরুল ইসলাম কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় তার কাছে নির্ধারিত সময়ের পরে অফিসে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো কথা না বলে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করেন।

পরবর্তীতে ১৯ মিনিট পর ওয়াশরুম থেকে বের হলে পুনরায় তার কাছে দেরিতে অফিসে আসার কারণ জানতে চাওয়া হয়। এ সময়ও তিনি কোনো উত্তর না দিয়ে অফিস কক্ষ ছেড়ে দ্রুত বাইরে চলে যান।

এ বিষয়ে কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকারের কাছে তানভীরুল ইসলামের দেরিতে অফিসে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

এদিকে, উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার নিজে নির্ধারিত সময়ের পরে অফিসে আসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি সাইডে গিয়েছিলেন। এ কারণে তিনি কার্যালয়ে দেরিতে এসেছেন। তিনি জানান, তিনি সকাল ১০টা ৪০ মিনিটে অফিসে আসেন।

দেরিতে অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেরিতে আসছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি অফিসের নির্ধারিত সময় শুরু হওয়ার পরও দীর্ঘ সময় কার্যালয় তালাবদ্ধ থাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ার ঘটনায় সেবাপ্রার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন

সরকারি কর্মঘণ্টা মেনে অফিস পরিচালনা ও জনসেবা নিশ্চিত করতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। অনেক ভুক্তভোগী নির্ধারিত সময়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এই অভিযোগগুলো করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য