ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন অসহায় আয়েশা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: আরটিভি

বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে অসহায় হয়ে পড়া বৃদ্ধা আয়েশা খাতুন অবশেষে পেলেন নতুন ঘর। আরটিভিতে তার দুর্দশার কথা তুলে ধরে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশ ওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে আয়েশার জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে একটি নতুন ঘর।

আয়েশা খাতুন উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের বাসিন্দা। ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বসতঘর পুড়ে যাওয়ার পর ঘরসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন এই বৃদ্ধা।

আয়েশার অসহায়ত্বের কথা তুলে ধরে আরটিভিতে ‘কোথায় যাবে এখন নিঃস্ব আয়েশা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে আয়েশার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় উই আর বাংলাদেশ (ওয়াব)।

ওয়াবের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক পুলিশ সদস্য এসএম আকবর বলেন, ফেসবুকে হঠাৎ আরটিভির পেজে আয়েশা খাতুনকে নিয়ে একটি নিউজ ও ভিডিও আমার চোখে পড়ে। সংবাদটি দেখে তার অসহায়ত্বের বিষয়টি জানতে পারি। এরপর মনে হলো, একজন অসহায় মানুষের জন্য আমরা যদি কিছু করতে পারি, সেটাই হবে সবচেয়ে বড় মানবিক কাজ। সেই চিন্তা থেকেই ওয়াবের পক্ষ থেকে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আয়েশার মুখে হাসি দেখতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাব।

নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আয়েশা খাতুন। তিনি বলেন, আগুনে ঘর পুড়ে যাওয়ার পর খুব কষ্টে দিন কাটছিল। এখন নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আয়েশার পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণ করে দেওয়া একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এতে একজন অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া একটি বিষধর পদ্মগোখরা উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
জালে আটকে পড়ল পদ্মগোখরা, এরপর যা হলো
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে একটি বড় আকৃতির ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন।  মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানায়, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।  ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন।  বাহার মিয়া জানান, তিনি এ মাছটিসহ অন্য মাছগুলো ঢাকার বাজারে নেবেন। সেখানে গিয়ে এ মাছটির দাম কত হবে, এমনটি জানতে চাইলে মাছ ব্যবসায়ী বলেন, আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো। তারপর ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের এ ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে। বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।  এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। আরটিভি/এসএস
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার তিন হাজার মানুষ।
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের কর্মচারীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
আরও পড়ুন
৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বলেশ্বর নদে হঠাৎ দেখা মিলল কুমিরের, আতঙ্কে স্থানীয়রা
শান্তিপূর্ণ সহাবস্থানের ‘বিরল নমুনা’ মেলে শরণখোলার দুই বাগানবাড়িতে